সুরঞ্জিতকে শেষ শ্রদ্ধা জানালো সুনামগঞ্জবাসী

সুনামগঞ্জ প্রতিনিধি
০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:১২আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৫:২১

সুরঞ্জিতকে শেষ শ্রদ্ধা জানালো সুনামগঞ্জবাসী আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সদ্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তকে শেষ শ্রদ্ধা জানালো সুনামগঞ্জবাসী। সোমবার দুপুর ১ টায় শহরের ওয়েজখালী পুলিশ লাইন হেলিপ্যাডে সিলেট থেকে সুরঞ্জিতের মরদেহবাহী হেলিকপ্টারে এসে পৌঁছালে জেলা আওয়ামী লীগ নেতারা তার লাশ গ্রহণ করেন। পরে তার মরদেহ নিয়ে আসা হয় শহরের নতুনকোর্ট এলাকার স্থাপিত স্মৃতিসৌধ চত্বরে। সেখানে তাকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার প্রদান করে জেলা পুলিশের একটি দল।

সুরঞ্জিতকে শেষ বারের মতো দেখতে নতুন কোর্ট এলাকায় মানুষের ঢল নামে। শত শত সাধারণ মানুষ ফুলের তোড়া হাতে নিয়ে এসে সেনগুপ্তের কফিনে শেষ শ্রদ্ধা জানায়। শ্রদ্ধা নিবেদন শেষে বক্তব্য রাখেন সুরঞ্জিতের ছেলে সৌমেন সেনগুপ্ত। এ সময় তিনি তার প্রয়াত বাবার পারলৌকিক শান্তির জন্য উপস্থিত সবার কাছে আর্শীবাদ প্রার্থনা করেন।

এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত ভাটি বাংলার এক উজ্জ্বল নক্ষত্র। জাতীয় ও স্থানীয় রাজনীতিতে তার অবদান অস্বীকার করা যাবে না। তিনি এদেশের গণমানুষের হৃদয়ে অবস্থান করছেন।’

সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশের রাজনীতির এক কিংবদন্তী পুরুষ ছিলেন। অসাম্প্রদায়িক রাজনীতির অন্যতম ধারক সুরঞ্জিত সেনগুপ্ত তার কর্মের মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন।’

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ পৌরসভার মেয়র আয়ূব বখত জগলুল, সুনামগঞ্জ চেম্বারের প্রেসিডেন্ট ও জেলা যুবলীগের আহ্বায়ক খায়রুল হুদা চপলসহ জেলা আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে তার মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হয় তার নির্বাচনি এলাকা শাল্লা উপজেলা সদরে। সেখানে শ্রদ্ধা জানানোর পর তার মরদেহ দিরাইয়ের নিজ বাসভবনে নিয়ে যাওয়া হবে। সেখানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য,  রবিবার (৫ ফেব্রুয়ারি) ভোর চারটার দিকে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত। 

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের