সরকারি টাকা আত্মসাৎ, হবিগঞ্জের রেঞ্জ কর্মকর্তা গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৪৫আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০১৭, ১৯:৫১

হবিগঞ্জ সরকারি কোষাগারে জমা না দিয়ে বিপুল টাকা আত্মসাতের দায়ে মুখলেছুর রহমান নামে বন বিভাগের এক সাবেক রেঞ্জ কর্মকর্তাকে আটক করেছে হবিগঞ্জ দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার দুপুর ৩টার দিকে দুদক কার্যালয়ের উপ-পরিচালক খন্দকার খলিলুর রহমানের নির্দেশে সংশ্লিষ্ট ঘটনায় দায়েরকৃত মামলার তদন্তকারী কর্মকর্তা সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম হবিগঞ্জ শহরের রাজনগর এলাকা থেকে মুখলেছুরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত মুখলেছুরের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর উপজেলাধীন রায়েরপাড়া গ্রামে। তিনি ওই এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।
এদিকে হবিগঞ্জ দুদক কার্যালয়ের সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম জানান, গ্রেফতারের পরপরই এই বন কর্মকর্তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, থানা কর্তৃপক্ষ আজই তাকে হবিগঞ্জ কোর্টে হাজির করার পর মৌলভীবাজার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্দেশ্যে হবিগঞ্জ থেকে পাঠানো হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালের ১৮ এপ্রিল দায়েরকৃত মামলায় মৌলভীবাজার জেলাধীন জুরিতে রেঞ্জ কর্মকর্তা হিসেবে কর্মরত থাকা অবস্থায় মুখলেছুর রহমান বনবিভাগের বিভিন্ন খাতের আয় থেকে প্রাপ্ত টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে ৭ লাখ ৩০ হাজার ৪৪২ টাকা নিজেই আত্মসাৎ করেন। আর এই কারণে তার বিরুদ্ধে ১৯৪৭ সনের দুর্নীতি প্রতিরোধ ২নং আইনের ৫ (২) ধারার অপরাধ করার অভিযোগে মামলাটি দায়ের করে দুদক। মামলা নং-৪০৯।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা ফখরুল ইসলাম আরও জানান, প্রাথমিকভাবে ওই টাকা আত্মসাতের দায়ে মুখলেছুর রহমান জড়িত থাকার প্রমাণ মেলায় তাকে গ্রেফতার করা হলেও তার বিরুদ্ধে দায়েরকৃত উক্ত মামলার তদন্ত চলবে।

এদিকে দুদক প্রতিরোধ কমিটির মেম্বার সাংবাদিক রফিকুল হাসান চৌধুরী তুহিনের সঙ্গে এই বিষয়ে কথা বললে তিনি ওই মামলা বা কর্মকর্তাকে আটকের বিষয়ে কোনও মন্তব্য না করে বলেন, দুর্নীতি বন্ধে প্রতিরোধ কমিটি শক্ত অবস্থানে যেমন রয়েছে, তেমনি দুর্নীতির সঙ্গে কেউ জড়িত হলে দুদক কাউকে ছাড় দেবে না।.

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের