কোম্পানীগঞ্জে পাথর উত্তোলনের সময় শ্রমিক নিহত

সিলেট প্রতিনিধি
০৬ মার্চ ২০১৭, ১৪:২৯আপডেট : ০৬ মার্চ ২০১৭, ১৪:২৯

সিলেট আবারও সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার উৎমাছড়া পাথর কোয়ারিতে পাথর উত্তোলনের সময় ফারুক মিয়া (৩২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টায় এ ঘটনা ঘটে।

নিহত ফারুক মিয়া বিজয় পাড়ুয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (গণমাধ্যম) বলেন, আব্দুল হালিমের মালিকানাধীন কোয়ারি থেকে পাথর উত্তোলনকালে পাড় ধসে মাটির নিচে চাপা পড়ে মারা যান ফারুক মিয়া নামে এক শ্রমিক। এ ঘটনায় মামলা করা হবে।

তিনি আরও জানান, গত দুই মাসে কোম্পানীগঞ্জে আটজন পাথর শ্রমিক নিহতের ঘটনা ঘটেছে।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের