জুয়া খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

হবিগঞ্জ প্রতিনিধি
১০ মার্চ ২০১৭, ১৪:৪১আপডেট : ১০ মার্চ ২০১৭, ১৪:৪১

হবিগঞ্জ হবিগঞ্জের আজমিরীগঞ্জে গ্রাম্য মেলায় জুয়া খেলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ইব্রাহিম মিয়া (২৪) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার পশ্চিমবাগ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ইব্রাহিম পশ্চিমবাগ গ্রামের রমজান মিয়ার ছেলে। আটক আলীম উদ্দিন (২৫) একই উপজেলার শিবপাশা গ্রামের ফজলুর রহমানের ছেলে এবং হালিম উদ্দিন (২১) একই গ্রামের আলাউদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার ভোরে উপজেলার পশ্চিমবাগ গ্রামে সৈয়দ আব্দুল লতিফ পীরের বার্ষিক ওরস ছিল। ওরসে ভোর রাতে জুয়া খেলাকে কেন্দ্র করে ইব্রাহিম মিয়ার সঙ্গে আলীম উদ্দিন ও হালিম উদ্দিনসহ একদল দুর্বৃত্তের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে দুর্বৃত্তরা ইব্রাহিম মিয়াকে ছুরিকাঘাত করে চলে যায়। পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ইব্রাহিম মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওহিদুর রহমান পিপিএম জানান, গ্রাম্য মেলায় জুয়া খেলার ঘটনাকে কেন্দ্র করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে।

/বিএল/

আরও পড়ুন:

পাবনায় চার্চের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম

সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম