গোয়াইনঘাটে পাথর তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু

সিলেট প্রতিনিধি
১৬ মার্চ ২০১৭, ১৩:৪২আপডেট : ১৬ মার্চ ২০১৭, ১৩:৪৪

সিলেট সিলেটের গোয়াইনঘাটের জাফলংয়ে অবৈধভাবে গর্ত খুঁড়ে পাথর তুলতে গিয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকাল সাড়ে ৯টায় নয়াবস্তি এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার জালালাবাদ থানাধীন টুকেরবাজারের নোয়াগাঁও গ্রামের মৃত লেকই মিয়ার ছেলে আছলাম মিয়া (৪৫) ও একই গ্রামের মৃত খালিক মিয়ার ছেলে লেছু মিয়া (২৮)। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা (গণমাধ্যম) বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার ভোরে গোয়াইঘাটের নয়াবস্তিতে পাড় ধসে পড়লে কয়েকজন শ্রমিক পাথর উত্তোলন করতে যায়। এ সময় নীচ থেকে পাথর উত্তোলনের সময় আবারেও পাড় ধসে পড়লে আছলাম মিয়া ও লেছু মিয়া ঘটনাস্থলেই মারা যায়।
গোয়াইনঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে। এখন ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের