সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি
৩০ মার্চ ২০১৭, ০৯:০১আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০৯:০৪

সুনামগঞ্জ সুনামগঞ্জ-২ আসন দিরাই ও শাল্লার উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

তবে বুধবার (২৯ মার্চ) রাত থেকে প্রবল বৃষ্টির কারণে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম রয়েছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হলেও এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপনির্বাচনে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের প্রার্থী জয়া সেনগুপ্তা ও স্বতন্ত্র প্রার্থী ছায়েদ আলী মাহবুব হোসেন।

সুনামগঞ্জ-২ আসনের উপনির্বাচনে ভোট শুরু গত ৫ ফেব্রুয়ারি আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে আসনটি শূন্য হয়। উপ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হিসেবে সুরঞ্জিত সেনগুপ্তের স্ত্রী জয়া সেনগুপ্তাকে মনোনয়ন দেয়।

দিরাই ও শাল্লা উপজেলা নিয়ে সুনামগঞ্জ-২ আসনের ১৩টি ইউনিয়নের ১১০টি ভোট কেন্দ্রের ৫০২টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে। এই দুই আসনে মোট ভোটার রয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৩০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৬ হাজার ২২৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২৬ হাজার ২০২ জন। দিরাই উপজেলায় ১০ জন ও শাল্লা উপজেলায় ৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্বাচনি দায়িত্ব পালন করবেন।

সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৩ হাজার ২৫৭ জন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া নির্বাচনি এলাকায় স্ট্রাইকিং ফোর্স, পুলিশের ভ্রাম্যমাণ দল ও ভ্রাম্যমাণ আদালত সক্রিয় রয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম