হাওরের পানি পরীক্ষা করবে পরিবেশ অধিদফতর

সুনামগঞ্জ প্রতিনিধি
২৪ এপ্রিল ২০১৭, ০৩:৪০আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ০৩:৫৭

ফাইল ফটো সুনামগঞ্জের হাওরাঞ্চলে মাছ ও হাঁসের মড়কের কারণ জানতে বাংলাদেশ পরিবেশ অধিদফতরের ৭ সদস্যের উচ্চ পর্যায়ের একটি দল সুনামগঞ্জের হাওরের পানির তিনটি স্তর পরীক্ষা করবে। বিশেষজ্ঞদল পানিতে তড়িৎ পরিবাহিতা, দ্রবীভুত বস্তুকনা,প্রলম্বিত বস্তুকনা, বায়োক্যামিকেল অক্সিজের ডিমান্ড, ক্যামিকেল অক্সিজেন ডিমান্ড, অ্যামোনিয়া ও ফসফেট পরীক্ষা করবেন।

এজন্য তারা মাল্টিপ্যারামিটার, পিএইচ,স্পেক্টোমিটার দিয়ে খরচার হাওর, টাঙ্গুয়ার হাওর মাটিয়ান হাওর,শনির হাওর,সাংহাইর হাওরসহ বেশ কয়েকটি হাওরের প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্তরের পানি পরীক্ষা করবেন।

রবিবার (২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টায় সুনামগঞ্জ সার্কিট হাউজে এক প্রশ্নের জবাবে পরিবেশ অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক কাজী সারওয়ার ইমতিয়াজ হাশমী বলেন , ‘আমরা ধারণা করছি সুনামগঞ্জের হাওরে কীটনাশকের প্রভাবে মাছের মড়ক হয়েছে। কারণ কৃষকরা বৈজ্ঞানিক ভাবে জমিতে অতিরিক্ত সার ও কীটনাশক ব্যবহার করেন না। এছাড়া কাচা ধান গাছ পচে পানিতে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায়ও মাছ মারা যেতে পারে। তবে চূড়ান্তভাবে পরীক্ষা-নিরীক্ষার পর তা নিশ্চিত করে বলা যাবে।’

প্রতিনিধি দলের সঙ্গে রয়েছেন- পরিবেশ অধিদফতরের পরিচালক সহরাব আলী, উপ পরিচালক মোস্তাফিজুর রহমান আকন্দ, ঢাকা গবেষণাগারের সিনিয়র ক্যামিস্ট সৈয়দ আহমদ কবির, সিলেট পরিবেশ অধিদফতরের পরিচালক সালাহ উদ্দিন চৌধুরী, সিনিয়র কেমিস্ট সাইফুল ইসলাম, সহকারী বায়োকেমিস্ট মো. সানোয়ার হোসেন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের