সিলেটে ১০ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে ৫৮ কোটি টাকা আত্মসাতের মামলা

সিলেট প্রতিনিধি
০৪ মে ২০১৭, ০৪:০৫আপডেট : ০৪ মে ২০১৭, ০৪:০৮

আইন-আদালত সিলেটে ব্যাংক এশিয়ার বর্তমান ও সাবেক ১০ কর্মকর্তার বিরুদ্ধে ৫৮ কোটি টাকা আত্মসাৎ ও জাল দলিল তৈরির অভিযোগ দু’টি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সিলেটের দর্জিবন্দ এলাকার বাসিন্দা মনসুর আহমদ কামালী বাদী হয়ে মহানগর দায়রা জজ ও সিনিয়র স্পেশাল জজ আদালতে এই দু’টি মামলা দায়ের করেন। বাদীর আইনজীবী অ্যাডভোকেট রফিক আহমদ এই তথ্য জানান।   

বাদীর আইনজীবী জানান, মামলা দু’টিতে  ব্যাংক এশিয়ার সিলেট উপশহর শাখা ও প্রধান কার্যালয়ের সাবেক-বর্তমান ১০ কর্মকর্তাকে আসামি করা হয়েছে। এরমধ্যে ৭ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৭৯ টাকা আত্মসাতের মামলায় অভিযুক্তরা হচ্ছেন, ব্যাংক এশিয়ার উপশহর শাখার সাবেক ম্যানেজার মুনির হোসেন চৌধুরী, ঘটনার সময় কর্মরত প্রধান কার্যালয়ের ব্যবস্থাপনা পরিচালক, হেড অব রিকোভারি নাছিরুল হুসেইন, নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ একরামুল ইসলাম, সিলেট শাখার কর্মকর্তা আবুল হাসনাত, দেওয়ান আদনান ও এটিএম আনোয়ার শিকদার।

জাল দলিলের মামলার অভিযুক্তরা হচ্ছেন ব্যাংক এশিয়ার উপশহর শাখার সাবেক ম্যানেজার মুনির হোসেন চৌধুরী, সাবেক এসও ক্রেডিট সোহেল রানা, সাবেক সাব ম্যানেজার হুসবান আহমদ চৌধুরী, ব্যাংকের কর্মকর্তা আবুল হাসনাত, এটিএম আনোয়ার শিকদার ও ওই শাখার কর্মরত বর্তমান ম্যানেজার।

অ্যাডভোকেট রফিক আহমদ জানান, ‘প্রায় ৮ কোটি টাকা আত্মসাৎ ছাড়াও জালিয়াতির মাধ্যমে বাদীর বাড়ি আত্মসাতের অপচেষ্টা চালিয়েছেন অভিযুক্তরা। বাড়ির সম্পদমূল্য প্রায় ৫০ কোটি টাকা। আদালত দু’টি মামলার অভিযোগ আমলে নিয়েছেন।’ তিনি আরও জানান, ‘ব্যাংক এশিয়া কর্তৃপক্ষকে ঋণ পরিশোধের জন্য ২০১৩ সালের ৫ জুন ত্রিপক্ষীয় সমঝোতা চুক্তির মাধ্যমে বাদী ৭ কোটি ৯৩ লাখ ৭৮ হাজার ৭৯ টাকা চেকের মাধ্যমে দেন।  কিন্তু আসামিরা পরস্পর যোগসাজসে তা আত্মসাৎ করেন। এছাড়া বাদীর টিলাগড়স্থ ১২ তলা টাওয়ারে ও দর্জিবন্দের ৫ তলা আবাসিক ভবনের জমি আত্মসাতের জন্য সিলেট সদর সাবরেজিস্ট্রি অফিসে আসামিরা জালিয়াতির মাধ্যমে  ১২১৪৬/১০ইং ও ১২১৪৭/১০ ইং নং দলিল তৈরি  করেছেন। বাদীর ছেলে যুক্তরাজ্য প্রবাসী মওদুদ আহমদ কামালীকে ঋণের ভুয়া জিম্মাদার সাজিয়ে জালিয়াতির আশ্রয় নিয়েছেন।’

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের