শাবি ছাত্রলীগ সভাপতিসহ তিন জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

সিলেট প্রতিনিধি
২১ মে ২০১৭, ১৫:৫৩আপডেট : ২১ মে ২০১৭, ১৫:৫৬

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) এক স্কুল ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় শাবি ছাত্রলীগের সভাপতি সঞ্জিবন চক্রবর্তী পার্থসহ তিন ছাত্রলীগ নেতার  বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ওই ঘটনা তদন্তে গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন আমলে নিয়ে রবিবার (২১ মে) এ পরোয়ানা জারি করেন সিলেট নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের বিচারক মুহিতুল হক।

গ্রেফতারি পরোয়ানা ভুক্ত অন্য দুই আসামি হলেন- শাবি ছাত্রলীগ নেতা সাজ্জাদ রিয়াদ ও মাহমুদুল হাসান রুদ্র। গ্রেফতারি পরোয়ানা জারি করার বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট আব্দুল মালেক জানান, যৌন হয়রানিতে এই তিনজনের সংশ্লিষ্টতার প্রমাণ পায় বিচার বিভাগীয় তদন্ত কমিটি। গত ৪ মে তদন্ত প্রতিবেদন দাখিল করেন সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাসলিমা শরমিন।

অ্যাডভোকেট আব্দুল মালেক আরও জানান, গত ১২ এপ্রিল সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এই তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞতানামা আরও ৪/৫ জনকে আসামি করে মামলা করেন ওই স্কুল ছাত্রীর মা । মামলায় আসামিদের বিরুদ্ধে গত ৮ এপ্রিল শাবি শহীদ মিনারের সামনে তার মেয়েকে যৌন হয়রানি করার অভিযোগ করেন তিনি। ঘটনার দিন ওই ছাত্রী এক আত্মীয়ের সঙ্গে শাবিতে বেড়াতে গিয়েছিলেন।

আদালত সূত্র জানায়, মামলা দায়েরের পর ওইদিনই বিচারক মুহিতুল হক বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সিনিয়র সহকারী জজ ও জেলা লিগ্যাল এইড কর্মকর্তা তাসলিমা শরমিন এই তদন্তের দায়িত্ব পান। জমা দেওয়া তদন্ত প্রতিবেদনে  তিনি উল্লেখ করেন, ভিকটিমের প্রতি আসামি রিয়াদ অশ্লীল অঙ্গভঙ্গি করে ও সিগারেটের ধোয়া ছোঁড়ে। আসামি রুদ্র ওই মেয়েকে চড় থাপ্পর মারে ও অশ্লীল ভাষা ব্যবহার করে যৌন হয়রানি করে বলে প্রমাণ পাওয়া যায়। এই আসামিরা বিশ্ববিদ্যালয় গোল চত্বরে ওই ঘটনার প্রত্যক্ষদর্শী নবিউল দিপু ও সর্দার আব্বাসকে মারধর করে, সেই ঘটনারও প্রমাণ মিলেছে তদন্তে।

/এফএস/ 

আরও পড়ুন- 

তালা মেরে ‘জঙ্গি আস্তানা’ ছেড়েছে র‌্যাব

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের