এমপির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গ্রেফতার

হবিগঞ্জ প্রতিনিধি
১২ জুন ২০১৭, ১৭:১২আপডেট : ১২ জুন ২০১৭, ১৭:১২

গ্রেফতারকৃত হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা রফিক ( ছবি-হবিগঞ্জ প্রতিনিধি)

হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের বিরুদ্ধে সংবাদ প্রকাশ হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফা রফিককে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার ভোর রাতে বানিয়াচং থানার ওসি মোজাম্মেল হকের নেতৃত্বে পুলিশ একটি দল শহরের টাউনহল এলাকার ‘দৈনিক হবিগঞ্জ সমাচার’ পত্রিকা অফিস থেকে তাকে গ্রেফতার করে।বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক কাজী কামাল উদ্দিন।

পুলিশ জানায়, গত ৮ জুন হবিগঞ্জের স্থানীয় দৈনিক হবিগঞ্জ সমাচার জাতীয় কয়েকটি অনলাইন পত্রিকার বরাত দিয়ে ‘আওয়ামী লীগের ৮০ জন এমপি মনোনয়ন থেকে বাদ পড়ার সম্ভাবনা রয়েছে’ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ করেন। ওই সংবাদে হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের নামও রয়েছে। এর ফলে গত ৮ জুন হবিগঞ্জ-২ আসনের এমপি আব্দুল মজিদ খানের ভাতিজা ও পুকুড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আফরোজ মিয়া বাদী হয়ে পত্রিকার সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তাফা রফিক, ভারপ্রাপ্ত সম্পাদক রাসেল চৌধুরী, ব্যবস্থাপনা সম্পাদক নীরঞ্জন সাহা নীরুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা করেন। ওই মামলায় সোমবার ভোরে তাকে গ্রেফতার করে পুলিশ।                                                  সোমবার বিকেলে গ্রেফতারকৃত গোলাম মোস্তফা রফিককে হবিগঞ্জ আদালতে নেওয়া হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, তথ্য প্রযুক্তি আইনে দায়েরকৃত মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

একজন প্রবীণ সাংবাদিক ও মুক্তিযোদ্ধাকে গ্রেফতারের কারণে হবিগঞ্জের সাংবাদিকদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। জেলার সাংবাদিক নেতারা অবিলম্বে তার মুক্তির দাবি জানিয়েছেন।

 /জেবি/

আরও পড়তে পারেন: কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম