পৃথিবীর সবচেয়ে বিপন্ন ‘বাংলা শকুন’ লাউয়াছড়ায়

মৌলভীবাজার প্রতিনিধি
২৪ জুন ২০১৭, ১৬:২৭আপডেট : ২৪ জুন ২০১৭, ১৬:২৭

শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা পৃথিবীর সবচেয়ে বিপন্ন প্রজাতির বাংলা শকুনের চিকিৎসা শুরু হয়েছে। মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের রেসকিউ সেন্টারে শকুনটির চিকিৎসা চলছে।

লাউয়াছড়ায় চিকিৎসা চলছে উদ্ধার হওয়া বাংলা শকুনের শ্রীমঙ্গল বন বিভাগের সহকারী বন সংরক্ষক (বন্যপ্রাণী) তবিবুর রহমান শনিবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এতথ্য নিশ্চিত করেন। গত বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের শান্তিবাগ এলাকা থেকে অসুস্থ অবস্থায় শকুনটিকে উদ্ধার করে আনে শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগ।

শ্রীমঙ্গল বন্যপ্রাণী বিভাগ সূত্র জানায়, শান্তিবাগ এলাকার একটি মাঠে শকুনটিকে পড়ে থাকতে দেখে এটির সাথে খেলা জুড়ে দেয় স্থানীয় কিছু শিশু-কিশোর। এক পর্যায়ে তারা শকুনটিকে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে শ্রীমঙ্গল বন্যপ্রাণী প্রকৃতি ও ব্যবস্থাপনা সংরক্ষণ বিভাগ অসুস্থ শকুনটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অফিসে নিয়ে আসে।

বন্যপ্রাণী বিভাগের সহকারী বন সংরক্ষক মো. তবিবুর রহমান বলেন, ‘পৃথিবীতে এটি সবচেয়ে বিপন্ন প্রজাতির শকুন। লাউয়াছড়া জাতীয় পার্কের রেসকিউ সেন্টারে শকুনটির প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা চলছে।’

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম