বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলো বিজিবি শ্রীমঙ্গল সেক্টর

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ জুলাই ২০১৭, ০৪:৫১আপডেট : ১৮ জুলাই ২০১৭, ০৪:৫৩

বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার পেলো বিজিবি শ্রীমঙ্গল সেক্টর ‘বৃক্ষরোপণে প্রধানমন্ত্রী পুরস্কার-২০১৬’ পেয়েছে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর। জাতীয় পর্যায়ে বৃক্ষরোপণে ‘ঘ’ শ্রেণিতে তৃতীয় স্থান পাওয়ায় জাতীয় এ পুরস্কারটি দেওয়া হয় সংস্থাটিকে।

বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) ইমরুল কায়েস চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ১৬ জুলাই পরিবেশ ও বন মন্ত্রণালয়ে সম্মেলন কক্ষে পরিবেশ ও বনমন্ত্রী মো. আনোয়ার হোসেন মঞ্জু বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল মো. আশরাফুল ইসলামের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন।

উল্লেখ্য, বিজিবি শ্রীমঙ্গল সেক্টর উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রজাতির ১ লাখ ৯৪ হাজার ২০০টি বনজ ও ফলজ বৃক্ষ রোপণ করেছে।

/এসএমএ/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান