‘আদালত যতবার ষোড়শ সংশোধনী বাতিল করবেন, ততবারই সংসদে পাস করা হবে’

সিলেট প্রতিনিধি
০৪ আগস্ট ২০১৭, ১৭:২৫আপডেট : ০৪ আগস্ট ২০১৭, ১৮:০০

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত (ফাইল ছবি: সংগৃহীত) ষোড়শ সংশোধনী পাস বা বাতিল করার অধিকার জাতীয় সংসদের বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘ষোড়শ সংশোধনী জাতীয় সংসদে আবার পাস করা হবে। আদালত যতবার ষোড়শ সংশোধনী বাতিল করবেন, ততবারই  সংসদে পাস করা হবে।’ শুক্রবার (৪ আগস্ট) সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, ‘জাতীয় সংসদ আইন সভা। সবার ঊর্ধ্বে তার অবস্থান। মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত সংবিধানে এ অধিকার জাতীয় সংসদকে দেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সামরিক সরকার এ অধিকার খর্ব করেছিল বিধায়, সংসদে পুনরায় তা ফিরিয়ে আনা হয়েছে।’

বিচারকরা জনগণের প্রতিনিধিদের ওপর খবরদারি করেন উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘আমরা তাদের নিয়োগ দেই। বিচারদের এমন আচরণ ঠিক নয়।’
অর্থমন্ত্রী শুক্রবার দুপুরে সিলেটে পৌঁছেন। সিলেট পৌঁছে প্রস্তাবিত সিলেট মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্থানের জন্য প্রস্তাবিত জায়গা পরিদর্শন করেন। এরপর বিকালে স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রকাশনা উপলক্ষে সুধী সমাবেশে অংশ নেন।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম