নিজের বাল্যবিয়ে ঠেকাতে মায়ের বিরুদ্ধে কলেজছাত্রীর থানায় অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ আগস্ট ২০১৭, ০৯:৩০আপডেট : ১৮ আগস্ট ২০১৭, ০৯:৩৫

হবিগঞ্জ হবিগঞ্জের মাধবপুরে নিজের বাল্যবিয়ে ঠেকাতে মায়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছে কলেজছাত্রী শিবলি আক্তার(১৭)।বৃহস্পতিবার (১৭ আগস্ট) শিবলি তার ফুফুকে সঙ্গে নিয়ে থানায় হাজির হয়ে মায়ের বিরুদ্ধে জোরপূর্বক বিয়ের চেষ্টা ও নির্যাতনের অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

মাধবপুর থানায় ডিউটি অফিসার (এএসআই) আব্দুল ওয়াদুদ অভিযোগ প্রাপ্তির কথা জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, জেলার মাধবপুর পৌর শহরের উকিলপাড়ার বাসিন্দা কামাল হোসেনের মেয়ে কাজী শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির ছাত্রী শিবলি আক্তারের সঙ্গে এক প্রবাসীর বিয়ে ঠিক করে তার মা। কিন্তু শিবলি বাল্যবিয়েতে রাজি না হওয়ার তার মা অনুফা বেগম তার ওপর নির্যাতন চালায়। এ ঘটনার পর গত সোমবার রাতে শিবলি আলাকপুর গ্রামে তার ফুফু হাছিনা বেগমের কাছে গিয়ে আশ্রয় নেয়।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তাদির হোসেন জানান, শিবলি বাদী হয়ে তার মায়ের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান