সুনামগঞ্জে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৩:৪১আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৩:৪১

গ্রেফতার

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে একটি বিদেশি রিভলবারসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। রবিবার সকালে উপজেলার চিনাকান্দি মধ্যনগর সড়কের গোয়ালপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে কমান্ডার মো. ফয়সল আহমেদ।

আটক ব্যক্তিরা হলেন, আলা উদ্দিন (৩৪)ও মোহাম্মদ আলী (২৮)। তাদের বাড়ি তাহিরপুর উপজেলার পুরানখালাস গ্রামে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (১ অক্টোবর) সকালে উপজেলার চিনাকান্দি মধ্যনগর সড়কের গোয়ালপুর এলাকা থেকে একটি বিদেশি রিভলবারসহ তাদের গ্রেফতার করে র‌্যাব। তাদের বিরুদ্ধে তাহিরপুর ও বিশ্বম্ভরপুর থানায় চারটি ডাকাতির মামলা রয়েছে।

র‌্যাব ৯ এর সুনামগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লে. কমান্ডার মো.ফয়সল আহমেদ আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা রয়েছে। তাদেরকে বিশ্বম্ভরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়তে পারেন: চট্টগ্রামে সাড়ে পাঁচ হাজার ইয়াবাসহ দুই রোহিঙ্গা আটক

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের