হবিগঞ্জের চা বাগানে ১১৫ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ

হবিগঞ্জ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৮:২২আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৮:৩৭

হবিগঞ্জ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানে ১১৫ বছরের এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় ওই বৃদ্ধাকে মঙ্গলবার (১০ অক্টোবর) বিকাল ৩টার দিকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এই ঘটনায় ওই নারীর পরিবারের পক্ষ থেকে চুনারুঘাট থানায় অনুলাল মুরা নামের একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। 

ধর্ষণের শিকার নারী হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে সাংবাদিকদের জানান, গত বৃহস্পতিবার দিনগত মধ্যরাতে একই বাগানের প্রণব মুরার ছেলে অনুলাল মুরা (২৫) ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে সে ওই বৃদ্ধাকে অস্ত্র দিয়ে ভয় দেখিয়ে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয় ইউপি চেয়ারম্যান শামীম মিয়াসহ মাতবররা সালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসার উদ্যোগ নেন।

কিন্তু বেশ কয়েকদিন পার হয়ে গেলেও অনুলাল মুরা পরিবারের পক্ষ থেকে কোনও সদুত্তর না পাওয়ায় বিষয়টি চুনারুঘাট থানা পুলিশকে জানানো হয়। এক পর্যায়ে মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধা নারীকে নিয়ে চুনারুঘাট থানায় হাজির হন তার পরিবার। পরে পুলিশ বিষয়টি আমলে নিয়ে বৃদ্ধার চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠিয়ে দেয়।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমিরুজ্জামান বলেন, ‘ঘটনাটি শুনেছি। ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ তদন্ত সাপেক্ষে বিষয়টি খতিয়ে দেখবে।’

ধর্ষণের শিকার ওই নারীর ছেলে বলেন, ‘আমার মাকে এই বৃদ্ধ বয়সে যে লম্পট ধর্ষণ করেছে আমি তার সুষ্ঠু বিচার চাই।’

আরও পড়ুন- সন্তান হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের