সিলেটে ছাত্রলীগ কর্মী খুন: ঢাকা থেকে গ্রেফতার এক

সিলেট প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ১১:২০আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ১১:২৩

ঢাকায় ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ পূর্ব বিরোধের জেরে সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগ কর্মী উমর মিয়াদ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগ কর্মী তোফায়েল আহমদকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৮ অক্টোবর) ভোরে ঢাকার শেরে বাংলা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে তাকে গ্রেফতার করা হয়।


সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার জেদান আল মুসা (গণমাধ্যম) জানান, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলো তোফায়েল। পুলিশ প্রযুক্তির মাধ্যমে তাকে গ্রেফতার করে।  অভিযানে নেতৃত্ব দেন সিলেট মহানগর মোগলাবাজার থানার সিনিয়র সহকারী কমিশনার জ্যোতির্ময় সরকার।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন জানান, তোফায়েল সিলেট থেকে পালিয়ে ঢাকায় চলে যায় চিকিৎসার জন্য। সেখান থেকে মহানগর পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। বর্তমানে তোফায়েলসহ পুলিশের ওই দল ঢাকায় অবস্থান করছে। এ ঘটনায় থানায় এখনও মামলা হয়নি বলে জানান ওসি।

প্রসঙ্গত, সোমবার (১৬ অক্টোবর) সিলেট নগরীর টিলাগড় মসজিদের পাশে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী ও সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি হিরণ মাহমুদ নিপু গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ হয়। এতে ছুরিকাঘাতে নিহত হন হিরণ গ্রুপের অনুসারী উমর মিয়াদ। নিহত উমর মিয়াদ সিলেটের জগন্নাথপুরের বিরশ্রী গ্রামের আকুল মিয়ার ছেলে ও বেসরকারি লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থী।

এ সংক্রান্ত আগের খবর:

সিলেটে অভ্যন্তরীণ কোন্দলে ছাত্রলীগ কর্মী খুন

উমরমিয়াদ। 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান