ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন, বিদ্যুৎ সরবরাহ বন্ধ

সিলেট প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৭, ১৪:১৯আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ১৪:১৯

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন সিলেটের ফেঞ্চুগঞ্জের পালবাড়িতে ২৩০ কেভি সাব-স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে করে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কুমিল্লার কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন গ্রিড সেকশনের কর্মকর্তারা।

সোমবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সাব-স্টেশনের ৩শ’ এম বিপিএ ট্রান্সফরমারে আগুন লাগার পর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

বিদ্যুৎ বিতরণ বিভাগ সিলেটের প্রধান প্রকৌশলী রতন কুমার বাংলা ট্রিবিউনকে জানান, ট্রান্সফরমারে আগুন ধরায় বেশ কিছু এলাকা বিদ্যুৎবিহীন রয়েছে। এসব এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে হলে আরও কয়েকদিন সময় লাগবে। তবে বিকল্প পদ্ধতিতে বিদ্যুৎ সরবরাহের জন্য প্রকৌশলীরা কাজ করে যাচ্ছেন।

তিনি আরও জানান, প্রায় তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নেভায়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

ফেঞ্চুগঞ্জ বিদ্যুৎ উপকেন্দ্র ইনচার্জ নিক্সন চন্দ্র দাস জানান, পাওয়ার ট্রান্সমিটারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মূল্যবান কিছু ইলেকট্রনিক্স মেশিন পুড়ে গেছে।

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী