শ্রীমঙ্গলে হাজত থেকে আসামি পলায়ন: দুই পুলিশ সদস্য ক্লোজড

মৌলভীবাজার প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৭, ১১:৩৪আপডেট : ২০ ডিসেম্বর ২০১৭, ১১:৩৪

মৌলভীবাজার মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার হাজতখানা থেকে র্যাখবের হাতে আটক হওয়া চুরির মামলা আসামি সেলিম মিয়া পালিয়ে যাওয়ার ঘটনায় নারী পুলিশসহ দুই জনকে ক্লোজড করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে মৌলভীবাজারের পুলিশ সুপার কার্যালয়ের নির্দেশে এই দুই জনকে তাদের কর্তব্যরত দায়িত্ব পালনকালে অবহেলার দায়ে পুলিশ লাইনে ক্লোজড করা হয়।

ক্লোজড হওয়া এ দুই জন হলেন- শ্রীমঙ্গল থানার উপ-সহকারী পুলিশ পরিদর্শক (এএসআই) মনিকা সরকার ও কনস্টেবল ঝুমন দেব।

শ্রীমঙ্গল শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকার বাসিন্দা মো.আরজু মিয়ার ছেলে সেলিম হাজতখানা থেকে পালিয়ে যাওয়ার সময় এএসআই মনিকা সরকার ডিউটি অফিসার ও কনস্টেবল ঝুমন দেব থানায় সেনট্রির দায়িত্বে ছিলেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

প্রসঙ্গত, রবিবার (১৭ ডিসেম্বর) রাতে শহরের হবিগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে র্যাকব সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের সদস্যরা অজ্ঞান পার্টির সদস্য সন্দেহে শাহীবাগ আবাসিক এলাকার সেলিমকে (৩৮) আটক করে থানায় হস্তান্তর করে। পরের দিন মঙ্গলবার সকাল ৯টার দিকে ঝাড়ুদার থানার হাজতখানা পরিস্কার করতে গেলে ওই আসামি তখন হাজত থেকে বেড়িয়ে থানার পেছনের দেওয়াল টপকে পালিয়ে যায়। পরবর্তীতে এ ঘটনায় থানা কর্তৃপক্ষ একটি সাধারণ ডায়েরি করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান। এছাড়া পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পুলিশের একাধিক টিম বিভিন্ন স্থানে অভিযান চালায়। কিন্তু এখনও কোথাও তাকে খুঁজে পায়নি পুলিশ।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের