সিলেটে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২

সিলেট প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৮, ২৩:১৪আপডেট : ২৬ জানুয়ারি ২০১৮, ২৩:১৪

সিলেটে আ. লীগের দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশসহ আহত ১২ সিলেটের দক্ষিণ সুরমায় উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় এমপি মাহমুদুস সামাদ কয়েস ও যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবিব গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সদস্যসহ ১২ জন আহত হন। শুক্রবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় সিলেটের দক্ষিণ সুরমার শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় মোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তার গাড়ি এবং কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। সংঘর্ষে দক্ষিণ সুরমা থানা পুলিশের কয়েকজন সদস্য এবং উভয় গ্রুপের নেতাকর্মীসহ অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষের খবর পেয়ে দক্ষিণ সুরমা থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফরকে কেন্দ্র করে দক্ষিণ সুরমা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্ধিত সভার আয়োজন করা হয়। সভায় যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক হাবীবুর রহমান হাবিব গ্রুপের এক কর্মী পরিচালনা করে যাচ্ছিলেন। এ সময় তিনি তার গ্রুপের একাধিক নেতাকর্মীকে বক্তব্য দেওয়ার সুযোগ দিলেও এমপি কয়েস গ্রুপের কোনও নেতাকর্মীদের তেমন সুযোগ না দেওয়ায় সভায় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
পরে সভা থেকে অতিথিরা বেরিয়ে যাওয়ার সময় সামাদ গ্রুপের অনুসারী ২নং বরইকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গৌছ মিয়ার অনুসারী ফারুক আহমদসহ কয়েকজন হাবীব গ্রুপের নেতা মোগলাবাজার ইউনিয়ন চেয়ারম্যান ফখরুল ইসলাম শাইস্তার গাড়ি ভাঙচুর করেন।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় আওয়ামী লীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কয়েকজন আহতও হয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৪০ রাউন্ড শটগানের গুলি ছোড়ে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি