শাবিতে প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ

সিলেট প্রতিনিধি
২৯ জানুয়ারি ২০১৮, ১২:০৮আপডেট : ২৯ জানুয়ারি ২০১৮, ১৩:৪২

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবি) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবি) প্রগতিশীল ছাত্রজোটের সমাবেশে ছাত্রলীগের হামলার অভিযোগ উঠেছে।  সোমবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে অভিযোগ জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের  নেতারা।  

শাবি ছাত্রফ্রন্টের আহ্বায়ক প্রসেনজিৎ দাস হামলার অভিযোগ জানিয়ে বলেন, ‘ক্যাম্পাসের ভেতরে মিছিল করার পর যখন আমরা প্রধান গেটে সমাবেশ করছিলাম তখন ছাত্রলীগের কর্মীরা আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। হামলায় আমাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন।’ 

সিলেট মহানগর পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) জানান, ছাত্রলীগের কর্মীরা প্রগতিশীল ছাত্র জোটের সমাবেশে হামলা করেছে বলে পুলিশের কাছে অভিযোগ করেছে প্রগতিশীল ছাত্র জোটের নেতারা। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের