সিলেটের গোলাপগঞ্জের সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলুসহ চার জনকে সরকারি টাকা আত্মসাতের মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সিলেট জেলা দায়রা জজ আদালতের বিচারক ড. গোলাম মর্তুজা মজুমদার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ক্ষমতার অপব্যবহার ও এক কর্মচারীর সই জাল করে সরকারি ছয় লাখ ২৯ হাজার ৭২২ টাকা আত্মসাতের অভিযোগে গোলাপগঞ্জ পৌরসভার সাবেক মেয়র জাকারিয়া আহমদ পাপলু, নির্বাহী প্রকৌশলী ও ভারপ্রাপ্ত সচিব যোগেশ্বর চ্যাটার্জী, কার্যসহকারী সাব্বির আহমদ এবং অফিস সহকারী জহিরুল ইসলাম ওরফে বাবলার বিরুদ্ধে গত ২১ ডিসেম্বর মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত এই চার জনকেই কারাগারে পাঠানোর আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু এই তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন- সরকারি টাকা আত্মসাৎ: পৌরসভার প্রকৌশলীসহ লাপাত্তা ৩








