সিলেটে আগুনে দগ্ধ একজনকে ঢাকায় নেওয়া হচ্ছে

সিলেট প্রতিনিধি
১৮ মার্চ ২০১৮, ১৩:১৬আপডেট : ১৮ মার্চ ২০১৮, ১৩:৩২

আগুনে দগ্ধ বাবুল মিয়াকে ঢাকায় নেওয়া হচ্ছে সিলেটের গোলাপগঞ্জে আগুনে দগ্ধ বাবুল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে রবিবার (১৮ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন।

আগুনের ঘটনায় তার স্ত্রী অন্তঃসত্ত্বা তাহমিনা বেগম (৩০) ও ছেলে তাহসিন আহমদের (২) মৃত্যু হয়েছে।

দগ্ধ বাবুল মিয়া সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানধীন খালের মুখ গ্রামের বাসিন্দা।  তিনি প্রায় সাড়ে তিন বছর ধরে লক্ষণাবন্দ গ্রামে (টিল্লাবাড়ি) লয়লু মিয়ার কলোনিতে বাস করছেন। তিনি আচারের ব্যবসা করতেন বলে জানা গেছে।

সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. দেবপদ রায় বলেন, ‘দগ্ধ বাবুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তিনি শঙ্কামুক্ত হলেও তার শরীরের অধিকাংশ স্থান পুড়ে গেছে।’

প্রসঙ্গত, রবিবার (১৮ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে বজ্রপাতের পর গ্যাসের রাইজার থেকে লয়লু মিয়ার কলোনিতে আগুন লাগে। এতে মা ও শিশুসহ পাঁচ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন:

সিলেটে আগুনে মা ও শিশুসহ নিহত ৫

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের