‘সোহাগ মিয়া বিপথে চলে গেছে’

হিমাদ্রি শেখর ভদ্র, সুনামগঞ্জ
১৯ মার্চ ২০১৮, ২৩:২৬আপডেট : ২১ মার্চ ২০১৮, ০০:৫১

জাফর ইকবালের ওপর হামলা ড. জাফর ইকবালের ওপর হামলাকারী ফয়জুর রহমান ওরফে ফয়জুলের স্বীকারোক্তির ভিত্তিতে আটক ফেরিওয়ালা সোহাগ মিয়া বিপথে চলে গেছে বলে তার বাবার দাবি। তার বাবা ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন, ‘পাঁচ -সাত বছর আগে থেকেই সে লেখাপড়া বাদ দিয়ে সিলেটে গিয়ে ব্যবসা শুরু করে। সেখানে গিয়ে সে হয়তো কোনও মতাদর্শের দিকে ধাবিত হয়। পরিবারের সঙ্গে তার যোগাযোগ থাকলেও সে কাপড়ের ব্যবসার বাইরে অন্য কি করে, তা আমার জানা ছিল না। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়ার পর বিষয়টি জানতে পারি।’ সোমবার বাংলা ট্রিবিউনকে তিনি এসব কথা বলেন।

সোহাগ মিয়ার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের উমেদনগর গ্রামে।  তার বাবা ছাদিকুর রহমান ওরফে ছও মিয়া রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি।

ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন,  ‘তার পাঁচ ছেলে ও পাঁচ মেয়ে। সোহাগ মিয়া দশ সন্তানের মধ্যে ষষ্ঠ ও ছেলেদের মধ্যে তৃতীয়। তার জন্ম ১৯৯৪ সালে। সে গ্রামের উমেদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণি পাস করে। পরে কৃষ্ণনগর পাবলিক হাইস্কুলে সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করেছে। সর্বশেষ দুই  সপ্তাহ  আগে সে একদিনের জন্য বাড়ি এসেছিল, এবং সেদিনই সে সিলেট ফিরে গেছ।’

ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন, ‘বাড়িতে থাকার সময়ে সে বিভিন্ন গানের অনুষ্ঠানে যেতো। পরে সিলেট যাওয়ার পর সে নামাজি হয়ে যায়। বাড়িতে এলে বেশিরভাগ সময় ঘরেই থাকতো। কারও সঙ্গে খুব বেশি মিশতো না। সে ঢাকা থেকে কাপড় কিনে এনে সিলেটে পাইকারি বাজারে বিক্রি করতো। ৫-৭ বছর ধরে সিলেটে বাসা ভাড়া নিয়ে ব্যবসা করে আসছে।’

ছাদিকুর রহমান ছাও মিয়া বলেন, ‘ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় সোহাগ মিয়া যদি দোষী হয়, তাহলে আইনত যে শাস্তি হবে— তা আমি মেনে নেবো। আর তার কোনও সম্পৃক্ততা না থাকলে, তাকে মুক্তি দেওয়া হোক।’

দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় বলেন, ‘ছাদিকুর রহমান ছাও মিয়া রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। তিনি আগে কমিউনিস্ট পার্টি করতেন। এলাকায় তিনি সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। তবে, ছাও মিয়ার ছেলে সোহাগকে তিনি ব্যক্তিগতভাবে চিনতেন না।’

রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৌম্য চৌধুরী বলেন, ‘সোহাগ ভালো ও সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তার বাবার এলাকায় ভালো মানুষ হিসেবে খ্যাতি রয়েছে।’

রাজানগর ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মছদ্দর মিয়া বলেন, ‘গত কয়েক বছর ধরে সোহাগ মিয়া সিলেটে কাপড়ের ব্যবসা করে। মাঝে-মধ্যে বাড়ি আসতো, আবার চলেও যেতো। তার বাবা প্রগতিশীল রাজনীতির সঙ্গে জড়িত।’

রবিবার (১৮ মার্চ) রাতে সিলেট নগরীর কালীবাড়ি আবাসিক এলাকা থেকে সোহাগকে আটক করা হয়। সোমবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে সিলেট মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক সাইফুজ্জামান হিরো তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আরও পড়ুন: 

ড. জাফর ইকবালের ওপর হামলা: ফয়জুরের বন্ধুর সাত দিনের রিমান্ড
হামলার নেপথ্যে ফয়জুলের চাচা!

 

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম