শাবি শিক্ষকের সঙ্গে প্রতারণা, গ্রেফতার নাইজেরিয়ান প্রতারক রিমান্ডে

সিলেট প্রতিনিধি
৩১ মার্চ ২০১৮, ০৩:৫৪আপডেট : ৩১ মার্চ ২০১৮, ০৩:৫৪

গ্রেফতার নাইজেরিয়ান প্রতারক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. ফারুক মিয়ার সঙ্গে প্রতারণার অভিযোগে গ্রেফতার  নাইজেরিয়ার নাগরিক ডোনাটস এমেকা ওনিজিউয়াকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। শুক্রবার (৩০ মার্চ) সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (প্রথম) আদালতে তাকে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালতের বিচারক মামুনুর রশীদ সিদ্দিকী দুই দিনের  রিমান্ড মঞ্জুর করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) এ তথ্য জানান।

অতিরিক্ত পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (জানান, নাইজেরিয়ান নাগরিক এমেকা ওনিজিউয়াকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের সঙ্গে প্রতারণার অভিযোগে সিলেট থেকে প্রতারকচক্রের নাইজেরিয়ান এক সদস্যকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার (২৯ মার্চ) হবিগঞ্জের মাধবপুরে একটি হোটেলে অভিযান চালিয়ে নাইজেরিয়ান নাগরিক ডোনাটস এমেকাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন- শাবি শিক্ষকের সঙ্গে প্রতারণা, নাইজেরিয়ান প্রতারক গ্রেফতার

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের