সুনামগঞ্জে ছাত্রলীগের জেলা সম্মেলন শুরু, আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

সুনামগঞ্জ প্রতিনিধি
২০ এপ্রিল ২০১৮, ১৪:৫০আপডেট : ২০ এপ্রিল ২০১৮, ১৫:০৮

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। শুক্রবার দুপুরে শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা ছাত্রলীগের সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। পরে তিনি নতুন কমিটিতে পদ পেতে আগ্রহীদের সঙ্গে মিলিত হন।

জেলা সম্মেলনে বক্তব্য রাখছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক এর আগে, সকাল ১১টায় তিনি সম্মেলনের উদ্বোধন করেন। দীর্ঘদিন পর জেলা ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে ছিলো পুলিশের কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পরে জেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমনসহ প্রমুখ।

সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাকির হোসাইন। তিনি বলেন, ‘সুনামগঞ্জে এতো বছর পরে ছাত্রলীগের সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছ্বাস দেখা দিয়েছে। ছাত্রলীগের নতুন প্রজন্ম নতুন কমিটি ঘোষণার জন্য অধীর আগ্রহে অপক্ষো করছেন।’ এসময় আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকাকে বিজয়ী করার আহ্বান জানান।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের