এবার ভাঙছে কুশিয়ারা, বাঁধ রক্ষার চেষ্টায় সেনাবাহিনী ও পাউবো

মৌলভীবাজার প্রতিনিধি
২০ জুন ২০১৮, ০৯:২৬আপডেট : ২০ জুন ২০১৮, ১০:১৫

মৌলভীবাজার রাজনগর এলাকার কুশিয়ারা বাঁধ মৌলভীবাজারে এবার কুশিয়ারা নদীতে নতুন করে ভাঙন দেখা দিয়েছে। ভাঙন থেকে উত্তরভাগ ইউনিয়নের হলদিকুল এলাকায়  বাঁধ রক্ষায় চেষ্টা চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী,পাউবো ও স্থানীয়রা।  কিছুদিন আগে মনু নদীর ভাঙনে কামারচাক, মনসুরনগর ও টেংরা ইউনিয়নে বন্যা দেখা দেয়। ওই এলাকার পরিস্থিতির কিছুটা উন্নতি হতেই উপজেলার হলদিকুল এলাকা দিয়ে কুশিয়ারা নদীর বাঁধ নতুন করে ভাঙছে।

কুশিয়ারা নদীর পানি উপচে রাজনগর ও ফতেহপুর প্লাবিত হয়ে বন্যার পানি কাউয়াদীঘি হাওরসহ আশপাশর এলাকায় প্রবেশ করে। মৌলভীবাজার সদরসহ কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার বন্যা পরিস্থিতির উন্নতির দিকে।

পাউবোর অবহেলার কারণে কালাইগুল এলাকার ভাঙনের সৃষ্টি হয়েছে বলে স্থানীয় জনপ্রতিনিধি ও লোকজন অভিযোগ করেছেন। মৌলভীবাজার-৩ আসনের এমপি সৈয়দা সায়রা মহসিন উত্তরভাগ ইউনিয়নের কুশিয়ারা নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেছেন।

মনু নদীর পানি মৌলভীবাজার শহরের কাছে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হওয়ায় পৌর এলাকা ও সদর উপজেলার বন্যাকবলিত এলাকাগুলোর বাড়িঘর ও রাস্তাঘাটের পানি নামছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী রাতে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি এখনও ভাঙন এলাকায় আছি। কুশিয়ারা নদীর ডেনজার লেভেল হলো ৮.০৪ মিটার। মঙ্গলবার রাত ১২টা ১৫ মিনিটে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৩৬ সেন্টিমিটার ওপর প্রবাহিত হচ্ছিল। গাছপালা ও বালু ভর্তি বস্তা দিয়ে বাঁধ ঠেকানো যাচ্ছে না। পানির তোড়ে সব নিয়ে যাচ্ছে। আর মনু নদীর পানি বিপদসীমার ৪ সেন্টিমিটার  নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর পানি কমে গিয়ে কুশিয়ারা নদীর ভাঙন দেখা দিয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম