আরিফের বিরুদ্ধে নির্বাচন কমিশনে কামরানের অভিযোগ

সিলেট প্রতিনিধি
০৩ জুলাই ২০১৮, ২১:০৩আপডেট : ০৩ জুলাই ২০১৮, ২১:০৩

বিএনপি প্রার্থী আরিফ ও আ.লীগ প্রার্থী কামরান

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। মঙ্গলবার (৩ জুলাই) সিসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. আলীমুজ্জামানের কাছে কামরানের পক্ষ থেকে অভিযোগ পত্রটি জমা দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট সিটি করপোরেশনের রিটার্নিং  কর্মকর্তা আলিমুজ্জামান জানান, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষ থেকে বিএনপি সমর্থিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে আচরবিধি লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।

অভিযোগে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী উল্লেখ করেন, প্রতীক বরাদ্দের আগেই সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র ও বিএনপি দলীয় প্রার্থী আরিফুল হক চৌধুরীর পক্ষে বিএনপি, ছাত্রদল, যুবদল প্রকাশ্যে আচরণবিধি লঙ্ঘন করে বিভিন্ন ওয়ার্ড ও পাবলিক প্লেসে প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছে। এমনকি মনোনয়নপত্র জমা দেওয়ার দিনও তিনি দলীয় নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এটাও আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে বলে আমি/আমরা মনে করি। আরিফুল হক চৌধুরীর প্রচার-প্রচারণার লিফলেট, স্টিল ছবি ও বিভিন্ন প্রচারণার সংবাদ গণমাধ্যমেও প্রকাশিত হয়েছে। অভিযোগে নির্বাচনের আচরণবিধি ‘লঙ্ঘনের কারণে’ আরিফের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ ব্যাপারে আরিফুল হক চৌধুরী বলেন, ‘আমি কিংবা আমার পক্ষের লোকজন সবসময়ই আচরণবিধি মেনে চলছি। আমার বিরুদ্ধে যে অভিযোগটি দেওয়া হয়েছে তা সত্য নয়। বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি না মানার অভিযোগটি নির্বাচন অফিসে দেওয়ার পর তারা আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগটি দিয়েছে। 

এর আগে সোমবার (২ জুলাই) বদর উদ্দিন আহমদ কামরানের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নির্বাচন অফিসে আরিফুল হকের পক্ষে অভিযোগ দাখিল করেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের