সুনামগঞ্জে শিশুদের ভিটামিন এ খাওয়ানো হবে ৪ দিন

সুনামগঞ্জ প্রতিনিধি
১৩ জুলাই ২০১৮, ১১:৪৩আপডেট : ১৩ জুলাই ২০১৮, ১১:৪৬

সুনামগঞ্জ সুনামগঞ্জের প্রত্যন্ত হাওর এলাকার ছয়টি উপজেলার দুর্গম ৩৫টি ইউনিয়নে চার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। সারাদেশে শুধু শনিবার  (১৪ জুলাই) এ কর্মসূচি থাকলেও বিশেষ উদ্যোগে এসব দুর্গম এলাকায় মঙ্গলবার (১৭ জুলাই) পর্যন্ত কর্মসূচি চলবে। সুনামগঞ্জ জেলার সিভিল সার্জন ডা. আশুতোষ দাস এ তথ্য জানান।   

ছয়টি উপজেলা হলো, বিশ্বম্ভরপুর, দিরাই, ধর্মপাশা, মধ্যনগর, শাল্লা ও তাহিরপুর। এসব উপজেলার ৩৫টি ইউনিয়নে চার দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন চলবে।

সিভিল সার্জন ডা. আশুতোষ দাস জানান, সুনামগঞ্জ জেলা হাওর বেস্টিত। তাই এখানে সরকার বিশেষ নজর দিয়েছে। বর্ষাকালে হাওর এলাকার শিশুদের ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের আওতায় নিয়ে আসতে বিশেষ উদ্যোগ গ্রহণ করে চার দিনব্যাপী কর্মসূচি চালানো হবে।

তিনি আরও বলেন,জেলার ১১ টি উপজেলার ৮৯ টি ইউনিয়নের ২ হাজার ২৩০টি টিকাদান কেন্দ্র, ১২ টি স্থায়ী টিকাদান কেন্দ্র ও ৩৬টি ভ্রাম্যমাণ কেন্দ্রের মাধ্যমে টিকাদান কর্মসূচি চলবে। ক্যাম্পেইনের মাধ্যমে  ৬ থেকে ১১ মাস বয়সী ৪১ হাজার ৯০৩ জন শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৪২ হাজার ৫৫৬ জন শিশুকে লাল ক্যাপসুল, ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪৮ জন প্রতিবন্ধী শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ হাজার ৯৩৬ জন প্রতিবন্ধী শিশুকে লাল ভিটামিন এ প্লাস টিকা খাওয়ানো হবে। 

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান