মসজিদের ইমাম নিয়োগে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি
১৪ জুলাই ২০১৮, ০৪:১৬আপডেট : ১৪ জুলাই ২০১৮, ০৪:১৬

হবিগঞ্জ হবিগঞ্জে মসজিদের ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে বাদশা মিয়া (৬০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১৩ জুলাই) রাত ৮টায় এ ঘটে ঘটে। নিহত বাদশা মিয়া ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নের সুলতনাশী গ্রামের সাহেব বাড়ি মসজিদের ইমাম নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে বাদশা মিয়া ও একই গ্রামের সামছুল হকের মধ্যে বিরোধ চলছিল।
এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় বাদশা মিয়া ও সামছুল হক বাকবিতণ্ডায় জড়িয়ে পরে। একপর্যায়ে উভয়পক্ষের লোকজন দেশি অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় বাদশা মিয়াসহ বেশ কয়েকজন আহত হলে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে বাদশা মিয়াকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক ডা. মেহিদী হাসান।
এছাড়াও এ ঘটনায় মাছুম মিয়া (২২), জানে আলম (২০), হৃদয় মিয়া (১৯) ও নয়ন মিয়াকে (১৮) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।
এ ব্যাপারে হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মসজিদের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে বাদশা মিয়া নামে এক জন নিহত হয়েছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। এছাড়াও ফের যাতে করে সংঘর্ষ না হয় সে জন্য ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী