সিলেটে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩

সিলেট প্রতিনিধি
১১ আগস্ট ২০১৮, ২৩:০৯আপডেট : ১১ আগস্ট ২০১৮, ২৩:১২

ছাত্রদল সিলেট নগরের কুমারপাড়া এলাকায় নবনির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীর বাসার কাছেই ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। এসময় গোলাগুলির ঘটনা ঘটে। শনিবার (১১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে।

আহত তিন জনের মধ্যে ছাত্রদলকর্মী উজ্জ্বল আহমদ ও রাজু নামের দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

দলীয় সূত্র জানায়, শনিবার রাতে নির্বাচন কমিশনের কার্যালয় থেকে মেয়র আরিফের গাড়ি বহরের সঙ্গে মোটরসাইকেলযোগে নগরের কুমারপাড়া এলাকায় তার বাসায় যান ছাত্রদল কর্মী উজ্জ্বল, রাজুসহ তিন জন। আরিফুল হককে বাসায় পৌঁছে দিয়ে ফেরার সময় তিন জন একই মোটরসাইকেলে করে ফিরছিলেন। গলির ভেতর থেকে কুমারপাড়া পয়েন্ট সংলগ্ন গলির মুখে আসা মাত্র শাহী ঈদগাহর দিক থেকে কয়েকটি মোটরসাইকেলে কিছু যুবক এসে তাদের ওপর হামলা চালায়। তখন এক যুবক সেখানে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব (গণমাধ্যম) বলেন, ‘পুলিশ দুপক্ষের সংঘর্ষের খবর শুনে ঘটনাস্থলে যায়। যতটুকু জেনেছি ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে একটি পক্ষ হামলা চালায়। যারা আহত হয়েছে— তারা নাকি জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বাতিলের জন্য সম্প্রতি মিছিল-মিটিং করেছে। এরই জের ধরে হামলার ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের