প্রধানমন্ত্রীর ছবি বিকৃত করে ফেসবুকে দেওয়ায় যুবক গ্রেফতার

মৌলভীবাজার প্রতিনিধি
১২ আগস্ট ২০১৮, ১৩:১৫আপডেট : ১২ আগস্ট ২০১৮, ১৩:২৪

গ্রেফতার শোয়েব আহমদ (মাঝে) মৌলভীবাজারের কমলগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃত করে কুরুচিপূর্ণ বক্তব্য লিখে তা ফেসবুকে পোস্ট করায় তথ্য প্রযুক্তি আইনে করা মামলায় শোয়েব আহমদ (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১২ আগস্ট) ভোররাতে কমলগঞ্জ উপজেলার পদ্মছড়া চা বাগান থেকে তাকে গ্রেফতার করা হয়। শোয়েব আহমদ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ গ্রামের মানিক মিয়ার ছেলে।

কমলগঞ্জ থানার উপপরিদর্শক চম্পক দাম বলেন, ‘শোয়েব আহমদ নামের একটি আইডি থেকে বিকৃত ছবি ও কুরুচিপূর্ণ কথাবার্তা সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা হয়। এটি দেখার পর আদমপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ময়নুল হক তাকে আসামি করে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন। এই মামলায় শোয়েব আহমদকে গ্রেফতার করা হয়।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের