ছাত্রদল নেতা রাজু হত্যায় ২৩ জনকে আসামি করে মামলা

সিলেট প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৮, ২৩:১৫আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ২৩:১৫

নিহত ছাত্রদল নেতা রাজু সিলেট নগরের কুমারপাড়ায় অভ্যন্তরীণ বিরোধের জের ধরে মহানগর ছাত্রদলের সহ প্রচার সম্পাদক ফয়জুল হক রাজু (২৮) হত্যার ঘটনায় ২৩ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সোমবার (১৩ আগস্ট) রাত সাড়ে ১০টায় মহানগর পুলিশের কোতোয়ালি থানায় রাজুর চাচা দবির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এছাড়াও মামলায় অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করা হয়েছে। মহানগর পুলিশের উপ-কমিশনার (গণমাধ্যম) আব্দুল ওয়াহাব মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।


তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদল নেতা রাজু হত্যার ঘটনায় তার চাচা বাদী হয়ে কোতোয়ালি থানায় ২৩ জন আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব। এছাড়াও আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনারকে।
নিহত রাজুর চাচা দবির আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেন বলেন, ‘আমার ভাতিজা রাজুকে প্রতিহিংসার জেরে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই হত্যার মিশনে সরাসরি উপস্থিত থেকে নেতৃত্ব দেয় রকিব। এছাড়াও তার সঙ্গে ছিলো দিনারসহ আরও কয়েকজন।’ তবে তিনি আর কার ওনাম জানাতে অনিহা প্রকাশ করেন।
সিলেট মহানগর কোতোয়ালি থানার সিনিয়র সহকারী পুলিশ কমিশনার গোলাম কাওসার দস্তগীর বলেন, ‘থানায় মামলা হয়েছে। পুলিশ হত্যা মামলার আসামিদের গ্রেফতার করার জন্য ঘটনার পর থেকেই অভিযান চালিয়ে যাচ্ছে।’
প্রঙ্গসত, গত শনিবার (১১ আগস্ট) রাতে সদ্য নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরীকে শুভেচ্ছা জানিয়ে ফেরার পথে ছাত্রদলের একটি গ্রুপ রাজুসহ তার দুই সহযোগীর ওপরে হামলা করে। হামলার পর প্রায় ১০ মিনিট ধরে রাজুর রক্তাক্ত দেহ রাস্তায় ওপর পড়ে ছিল। পরে তার সহপাঠীরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী