শায়েস্তাগঞ্জে ট্রেনে পুলিশের কাছ থেকে পালালো আসামি

হবিগঞ্জ প্রতিনিধি
১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৯আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০৬:৫৯

ঢাকার গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রের আলম (১৮) নামের এক আসামি হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে পারবত ট্রেনে পুলিশের কাছ থেকে পালিয়েছে। তাকে পুনরায় ধরতে গিয়ে গাজীপুর সশস্ত্র শাখার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতাবস্থায় মোফাজ্জল ও ইব্রাহীম নামের ওই দুই পুলিশ সদস্যকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। সোমবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে।

শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শাহ মো. সাজিদুল হক ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা আলম মৌলভীবাজার মডেল থানার মামলায় আটক হয়ে, গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে ছিল। এ মামলায় হাজিরা দিতে পুলিশ সদস্য মোফাজ্জল ও ইব্রাহীমের পাহারায় আলমকে সোমবার সিলেট কোর্টে নেওয়া হয়। হাজিরা শেষে ফেরার পথে ঢাকাগামী পারাবত ট্রেন থেকে আলম পালিয়ে যায়। তাকে ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত হন। পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের