মনোনয়ন ফরম কিনলেন অর্থমন্ত্রীর ভাই ড. মোমেন

সিলেট প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৮, ২০:০৭আপডেট : ০৯ নভেম্বর ২০১৮, ২০:১৫

মনোনয়ন ফরম কেনার জন্য ভাইয়ের হাতে চেক তুলে দেন অর্থমন্ত্রী সিলেট-১ আসনে প্রার্থী হতে আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই ড. একে আব্দুল মোমেন। শুক্রবার (৯ নভেম্বর) বিকালে তিনি সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকে সঙ্গে নিয়ে মনোনয়ন ফরম কেনেন।

ড. একে আব্দুল মোমেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মর্যাদার সিলেট-১ আসন থেকে নির্বাচন করার জন্য মনোনয়ন ফরম কিনেছি। এই মনোনয়ন ফরম কেনার জন্য ৩০ হাজার টাকার একটি চেক আমার বড় ভাই অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আমাকে উপহার স্বরূপ দিয়েছেন। যা আমার কাছে আশীর্বাদ।’

এদিকে ইতোমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মহিত সিলেট-১ আসনে নির্বাচন করবেন বলে দলের হাইকমান্ড থেকে তাকে সিগন্যাল দেওয়া হয়েছে। তারপর এ আসন থেকে নির্বাচন করার জন্য আপনি কেন মনোনয়ন ফরম কিনেছেন। এ প্রসংঙ্গে জানতে চাইলে বাংলা ট্রিবিউনকে ড. একে আব্দুল মোমেন মোমেন বলেন, ‘দল যাকে সিলেট-১ আসনে প্রার্থী দেবে, আমরা তার পক্ষেই কাজ করবো। যদি আমার ভাইয়ের পক্ষেও আমার নির্বাচন করতে হয়, তাহলে তার পক্ষে আমি কাজ করতে ইচ্ছুক। এতে আমাদের মধ্যে কোনও মনমালিন্য সৃষ্টি হবে না। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দেবেন, তা আমরা মেনে নেবো। 

আরও পড়ুন: 

মনোনয়ন ফরম কিনলেন অর্থমন্ত্রী

আর কোনও নির্বাচনে অংশ নেবেন না অর্থমন্ত্রী 

সিলেটে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন যারা

/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম