হবিগঞ্জে ৪ হাজার সরকারি বই জব্দ, আটক ২

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ জানুয়ারি ২০১৯, ০৭:২৯আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ০৭:৩৫

জব্দ বই হবিগঞ্জে বিক্রির সময় সরকারি ৪ হাজার নতুন বই জব্দ করেছে পুলিশ। এ সময় দুই দোকান কর্মচারীকেও আটক করা হয়। সোমবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় হবিগঞ্জ পৌর বাস টার্মিনাল এলাকা থেকে তাদেরকে বইসহ আটক করা হয়েছে।

হবিগঞ্জ শহরের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়ি ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান জানান, একটি সংঘবদ্ধ চক্র ২০১৯ শিক্ষাবর্ষের ৫ম থেকে ১০ম শ্রেণির সব ধরনের সরকারি নতুন বই খোলাবাজারে বিক্রির উদ্দেশ্যে দোকানে নিয়ে আসে। তবে কোথা থেকে বইগুলো সংগ্রহ করা হয়েছে, তা এখনও জানা যায়নি।

গোলাম কিবরিয়া হাসান বলেন, ‘খবর পেয়ে আমরা সফর উদ্দিন মনা মিয়ার ভাঙ্গারি দোকানে অভিযান চালাই।  এ সময় দোকান মালিক পালিয়ে গেলেও দুই কর্মচারীকে আটক করা হয়। আটকরা হলো- লাখাই উপজেলা পশ্চিম বুল্লা গ্রামের আমির আলীর ছেলে রাসেল মিয়া (২২) ও একই এলাকার নূর মিয়ার ছেলে হাসিম (১৭)।’

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের
সবাইকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনের আহ্বান জাইমা রহমানের
বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
বাংলাদেশ আর কখনো ক্লায়েন্ট স্টেটে ফিরে যাবে না: পররাষ্ট্রমন্ত্রী
এগুলো কীসের আলামত?
এগুলো কীসের আলামত?
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি
জিয়াউর রহমান হত্যাকাণ্ডে জড়িত মোজাফফরের ফেসবুক তথ্য চেয়ে মেটাকে চিঠি
সর্বাধিক পঠিত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
পাকিস্তানে তরুণীকে ধর্ষণের অভিযোগে থানার সব পুলিশ সদস্য বরখাস্ত
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মা-কে বিয়েতে দাওয়াত না দেওয়ায় কর্মীকে বরখাস্ত করলেন মালিক
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
অক্সফোর্ডের ভুয়া ডিগ্রি ও জালিয়াতি: বাংলাদেশি বংশোদ্ভূত সাবেক এমপি প্রার্থীর কারাদণ্ড
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে