বার্সার বিপক্ষে ফিরতি লেগে অনিশ্চিত মার্তিনেজ

স্পোর্টস ডেস্ক
০৩ মে ২০২৫, ১১:১৩আপডেট : ০৩ মে ২০২৫, ১১:১৩

কোচের ভাষ্যই তাহলে সত্য প্রমাণিত হচ্ছে! চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগে অনিশ্চিত হয়ে পড়েছেন ইন্টার মিলান অধিনায়ক লাউতারো মার্তিনেজ। প্রথম লেগে বার্সেলোনার বিপক্ষে চোট আক্রান্ত হন তিনি। 

বুধবার স্পেনে ৩-৩ ড্র হওয়া প্রথম লেগে আর্জেন্টাইন স্ট্রাইকার প্রথমার্ধেই বদলি হয়ে মাঠ ছাড়েন। তারপর ইন্টার কোচ সিমোন ইনজাগি সন্দেহ প্রকাশ করে বলেছিলেন, ফিরতি লেগে লাউতারো মার্তিনেজের খেলা নিশ্চিত নয়। সান সিরোতে পরের লেগ হবে মঙ্গলবার। 

শুক্রবার ইন্টার মিলান নিশ্চিত করেছে, লাউতারো হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। কিন্তু কত দিনের জন্য মাঠের বাইরে থাকবেন, তার বিষয়ে নিশ্চিত করে কিছু বলেনি। 

ইতালিয়ান সংবাদমাধ্যমগুলো বলছে, কমপক্ষে হলেও সপ্তাহখানেকের জন্য মাঠের বাইরে থাকবেন তিনি। যার ফলে শনিবার ঘরের মাঠে ভেরোনার বিপক্ষে ম্যাচের পাশাপাশি বার্সেলোনা সফরও মিস করতে যাচ্ছেন! 

তার ছিটকে যাওয়া বড় ধাক্কা হয়েই আসতে পারে ইন্টার মিলান শিবিরে। কারণ চলতি মৌসুমে দলটির সর্বোচ্চ গোলদাতা তিনি। সব মিলিয়ে করেছেন ২১ গোল। তার মধ্যে ৮টি গোল এসেছে চ্যাম্পিয়ন্স লিগে। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি