সড়ক দুর্ঘটনায় সংগীত শিল্পী রেশমি মির্জাসহ আহত ৫

সুনামগঞ্জ প্রতিনিধি
২৬ জানুয়ারি ২০১৯, ২০:৩১আপডেট : ২৬ জানুয়ারি ২০১৯, ২০:৩১

সংগীত শিল্পী রেশমি মির্জা সুনামগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় সংগীত শিল্পী রেশমি মির্জাসহ পাঁচজন আহত হয়েছেন। শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টায় ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ এলাকায় তাদের বহনকারী মাইক্রোবাস সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এসময় রেশমি মির্জা মাথা ও পায়ে গুরুতর আঘাত পান। সুনামগঞ্জের তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি নন্দন কান্তি ধর বলেন, ‘রেশমি মির্জা শুক্রবার সুনামগঞ্জের তাহিরপুরে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতনের গণসংবর্ধনা অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন। পরে রাতে গাড়িতে ঢাকায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। এসময় পাঁচজন আহত হন। আহতদের মধ্যে রেশমি মির্জা ও গাড়ির চালক ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। এর আগের দিন রিশমি মির্জা দিনাজপুরের একটি কনসার্ট থেকে সংগীত পরিবেশন করে সুনামগঞ্জে আসেন। চালক বিশ্রাম না নিয়ে টানা গাড়ি চালানোর ফলে এঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের