হবিগঞ্জে শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

হবিগঞ্জ প্রতিনিধি
২৭ জানুয়ারি ২০১৯, ১৮:১১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৯, ১৮:১১

কিবরিয়াসহ নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে ফুল দেওয়া হয় হবিগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রবিবার (২৭ জানুয়ারি) সকালে কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। ২০০৫ সালে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে কিবরিয়াসহ অন্যান্য নিহতদের স্মরণে পুস্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কর্মসূচিতে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুক্তিযুদ্ধের স্বপক্ষের সরকার ক্ষমতায় থাকার পরও কিবরিয়া হত্যাকাণ্ডের বিচার না হওয়াটা দুঃখজনক। এসময় বক্তব্য রাখেন— সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, কিবরিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর আবিদুর রহমান, সাধারণ সম্পাদক অনুপ কুমার দেব মনা, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি সৈয়দ কামরুল ইসলাম প্রমুখ।

পরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করা হয়।

সন্ধ্যায় স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে স্মরণ সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

/এমএফ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিকাশেই খোলা যাবে আইডিএলসির এফডিআর
বিকাশেই খোলা যাবে আইডিএলসির এফডিআর
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টকে তালাবদ্ধ করলেন ডাকসু নেতারা
শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে প্রভোস্টকে তালাবদ্ধ করলেন ডাকসু নেতারা
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
মেয়ের বিয়ের বাজারের টাকা হারিয়ে ফেললেন বাবা, পেয়ে ফিরিয়ে দিলেন পুলিশ
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
রাশিয়ার আন্তর্জাতিক যুব সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধি জবি শিক্ষার্থী শিফা
সর্বাধিক পঠিত
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
বগুড়ার না, তানজিদ বাংলাদেশের ছেলে: তামিমের মন্তব্যের পর প্রধানমন্ত্রী 
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
কাঁচা মরিচের কেজি ৬০ টাকা
৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
রাষ্ট্রপতি নির্বাচন৭০ অনুচ্ছেদ সংশোধনের আগ পর্যন্ত তফসিল স্থগিতের রিট নিয়ে যা বললেন ইসি সচিব
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
কারাগার থেকে কীভাবে গাড়ি পোড়ান সাবেক মেজর সাদিক, ব্যাখ্যা দিলো পুলিশ  
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী
‘২৪ ঘণ্টার মধ্যে এই এমরানকে ট্রান্সফার করবেন’, ফোন দিয়ে বললেন মন্ত্রী