বিএনপি-জামায়াত প্রতিবন্ধীদের জন্য কিছুই করেনি: সমাজকল্যাণমন্ত্রী

সুনামগঞ্জ প্রতিনিধি
১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:১৫আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৩২

বক্তব্য রাখছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ (ছবি– প্রতিনিধি)

ক্ষমতাসীন থাকাকালে বিএনপি-জামায়াত সরকার প্রতিবন্ধীদের জন্য কিছুই করেনি বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছেন। তিনি প্রতিবন্ধীদের কল্যাণে আন্তরিক। তার নেওয়া কর্মসূচিগুলো বাস্তবায়িত হলে প্রতিবন্ধীরা সমাজের মূল স্রোতধারায় আসবে। এজন্য তার নির্দেশ মোতাবেক আমরা কাজ করে যাচ্ছি।’

শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সুনামগঞ্জ শহরের হাছন নগরের সরকারি শিশু পরিবার, অটিস্টিক ও বৃদ্ধি প্রতিবন্ধী স্কুল পরিদর্শন শেষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

নুরুজ্জামান আহমেদ বলেন, ‘শেখ হাসিনা চারবার প্রধানমন্ত্রী হয়ে বিশ্ববাসীকে অবাক করে দিয়েছেন। তিনি ওয়াদা করেছেন, দেশ থেকে দুর্নীতি, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক নির্মূল করবেন।’

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বাবু প্রদীপ সিংহের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা অফিসের উপ-পরিচালক সুচিত্রা রায়ের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন– অতিরিক্ত পুলিশ সুপার মো. হায়াতুনবী, শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক কুহিনুর সুলতানা, সময় অফিসের পরিচালক মো. ইব্রাহিম আল মামুন মোল্লা, সদর মডেল থানার ওসি মো. শহীদুল্লাহ, ওসি (তদন্ত) মঞ্জুর মোরশেদ, ওসি (ডিবি) কাজি মোক্তাদির হোসেন, পুলিশ পরির্দশক আব্দুল লতিফ তরফদার প্রমুখ।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম