দেড় ঘণ্টায় ৬ ভোট!

মৌলভীবাজার প্রতিনিধি
১৮ মার্চ ২০১৯, ০৯:৩৮আপডেট : ১৮ মার্চ ২০১৯, ০৯:৫৩

ভোটার শূন্য কেন্দ্র দ্বিতীয় ধাপে মৌলভীবাজার সদরসহ সাত উপজেলায় ভোটগ্রহণ চলছে। তবে কেন্দ্রগুলোয় সেভাবে ভোটার উপস্থিতি নেই। বিভিন্ন কেন্দ্র ঘুরে এমনটাই দেখা গেছে। সোমবার (১৮ মার্চ) সকাল ৮টা থেকে মৌলভীবাজারের সাত উপজেলার ৫১৬টি কেন্দ্রে ভোটগ্রহন শুরু হয়। বিরতিহীন চলবে বিকাল ৪টা পর্যন্ত।

সরেজমিনে শ্রীমঙ্গল উদয়ন উচ্চ  বালিকা বিদ্যালয়ে ভোটার উপস্থিতি দেখা যায়নি। এ কেন্দ্রে মোট ভোটার ২২৯২ জন। সকাল সোয়া ৯টায় এ ভোটকেন্দ্রে গিয়ে ভোটারের দেখা মেলেনি।

এ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সনজীত কুমার দাস বাংলা ট্রিবিউনকে বলেন,  ‘কেন্দ্রে ৬টি বুথ রয়েছে। এ পর্যন্ত ভোট কাস্টিং মাত্র ৬টি। ভোটার উপস্থিতি নেই।’

কেন্দ্রে নেই ভোটার প্রসঙ্গত, পঞ্চম উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে আজ মৌলভীবাজার সদর, রাজনগর, কুলাউড়া, জুড়ী, বড়লেখা, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলে ভোট হবে।
মৌলভীবাজার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান জানান, সাতটি উপজেলায় মোট পৌরসভা সংখ্যা ৫টি, ইউনিয়নের সংখ্যা ৬৭, ভোটকেন্দ্রের সংখ্যা মোট ৫১৯টি, ভোটকক্ষের সংখ্যা মোট ৩ হাজার ৩৯৩, ভোটারদের মধ্যে পুরুষ ৬ লাখ ৫২ হাজার ২৬৪ ও নারী ভোটার ৬ লাখ ৪৫ হাজার ২৪৭ জন। মোট ভোটার ১২ লাখ ৯৭ হাজার ৫১১ জন। চেয়ারম্যান পদে ২০ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৩৫ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
জুলাইয়ে বেড়েছে চীনের মূল্যস্ফীতি
আবার গোপালি দিয়া ভইরা গেছে, জেলা পুলিশের তালিকা চাইলেন সেই এমপি
আবার গোপালি দিয়া ভইরা গেছে, জেলা পুলিশের তালিকা চাইলেন সেই এমপি
মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
মামলা তালিকাভুক্তিতে প্রতারণা: আইনজীবীকে ২৫ হাজার টাকা জরিমানা
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
আগারগাঁওয়ের ভাতের হোটেলের ‘ভাইরাল মিজান’ গ্রেফতার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার
দুই নেতা আলোচনায় বসলে সব সমস্যার সমাধান হবে: ভারতের হাইকমিশনার