হবিগঞ্জে স্কুলছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্ত শিক্ষক পলাতক

হবিগঞ্জ প্রতিনিধি
১৭ এপ্রিল ২০১৯, ১০:২৬আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১০:৩০

যৌন হয়রানি
বানিয়াচংয়ের চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মিল হোসেনের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির এক স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকে ওই শিক্ষক পলাতক রয়েছেন। ঘটনার বিচার চেয়ে যৌন হয়রানির শিকার ছাত্রীর বাবা উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ করেছেন। পাশাপাশি অভিযোগের অনুলিপি উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকারের কাছেও দেওয়া হয়েছে।

অভিযোগে জানা যায়, শিক্ষক মোজাম্মিল হোসেনের কাছে মঙ্গলবার (১৬ এপ্রিল) সকালে প্রাইভেট পড়তে যায় ওই স্কুলের পঞ্চম শ্রেণির এক ছাত্রী। তবে তার অন্য সহপাঠীরা আসতে দেরি হওয়ার সুযোগ কাজে লাগিয়ে শিক্ষক মোজাম্মিল ওই ছাত্রীর শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেওয়াসহ যৌন হয়রানি করেন। এক পর্যায়ে ওই ছাত্রী ভয়ে বই-খাতা ফেলে দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়। পরে ছাত্রীর মা-বাবাকে খবর দেওয়া হলে তারা তাৎক্ষণিক ওই বাড়িতে ছুটে আসেন। তারা আসার পরে তাদের সবকিছু খুলে বলে ওই ছাত্রী।

ওই শিক্ষকের বিরুদ্ধে ইতিপূর্বেও এ ধরনের কয়েকটি অভিযোগ রয়েছে, যা তার সহপাঠীসহ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যরা অবগত রয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার ছাইফুল আলম জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

হবিগঞ্জ জেলা শিক্ষা অফিসার আব্দুর রেজ্জাক জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি ঊর্ধ্বতন মহলকে অবগত করা হয়েছে।

বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার মামুন খন্দকার জানান, এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর আমি ভিকটিমের বাড়িতে গিয়ে তার বক্তব্য গ্রহণ করেছি। কিন্তু অভিযুক্ত শিক্ষক ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। যে কারণে তার কোনও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের