বর্গাচাষির ধান কাটলেন কৃষক সমিতি ও ছাত্র পরিষদের সদস্যরা

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ মে ২০১৯, ১০:৪৫আপডেট : ২৯ মে ২০১৯, ১১:২৬

বর্গাচাষির ধান কেটে দেওয়া হয়েছে মৌলভীবাজারে বর্গাচাষি জহুর মিয়ার ধান কেটে দিয়েছে কৃষক সমিতি ও শব্দকর ছাত্র পরিষদের সদস্যরা। কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনয়িনের ধলাইরপাড় গ্রামে ২৬ মে জহুর মিয়ার ৫ বিঘা জমির ধান কেটে দেন তারা। 

জহুর মিয়া জানান, জমি বর্গা নিয়ে চাষ করলে জমির মালিককে খড়সহ উৎপাদিত ফসলের প্রায় অর্ধেক দিতে হয়। এ বছর ৫ বিঘা জমিতে বোরো ধান চাষ করতে তার খরচ হয়েছে ৩০ হাজার টাকা। তিনি ধান পেতে পারেন ৬০ মণ। এর অর্ধেক জমির মালিককে দিয়ে বাকি ধান বিক্রি করে তার উৎপাদন খরচ উঠবে না। ধান কাটার শ্রমিককে দৈনিক খাওয়াসহ মজুরি দিতে হয় ৪৫০-৫০০ টাকা। টাকার অভাবে ধান পাকার পরও তিনি কাটতে পারছিলেন না। এ অবস্থায় কমলগঞ্জ উপজেলা কৃষক সমিতি ও উপজেলা শব্দকর ছাত্র পরিষদের নেতারা ও সদস্যরা তার জমির ধান কেটে দিয়েছেন।

সিপিবি কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি আহমদ সিরাজ ও মৌলভীবাজার জেলা কৃষক সমিতির সভাপতি জহর লাল দত্ত বলেন, একজন বর্গাচাষির ধান কেটে দিতে পেরে আমরা আনন্দিত।

কমলগঞ্জ উপজেলা শব্দকর ছাত্র পরিষদের সভাপতি সঞ্জিত শব্দকর ও সাধারণ সম্পাদক শব্দকর বলেন, বিপদে মানুষের পাশে দাঁড়ানোর ভাবনা থেকে জহুর মিয়ার ধান কাটতে সহায়তা করেছি।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের