অর্থ লেনদেনের অভিযোগে এসআই বরখাস্ত, কনস্টেবল আটক

মৌলভীবাজার প্রতিনিধি
২৭ জুন ২০১৯, ১২:৩৯আপডেট : ২৭ জুন ২০১৯, ১৩:২২

  মৌলভীবাজার

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় অর্থ লেনদেনের অভিযোগে শফিকুর রহমান নামে পুলিশের এক সাব ইন্সপেক্টরকে (এসআই) সাময়িক বরখাস্ত ও এক কনস্টেবলকে আটক করেছে পুলিশ। বুধবার (২৬ জুন) বিকালে মৌলভীবাজার পুলিশ লাইনে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে মৌলভীবাজার সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রাশেদুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, ‘একটি লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযুক্ত উপপরিদর্শক মো. শফিকুর রহমান মৌলভীবাজার পুলিশ লাইনে এবং কনস্টেবল রনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।’

তিনি বলেন, ‘আটক কনস্টেবলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হবে।’

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের