মৌলভীবাজারে দুর্ঘটনাকবলিত বগি উদ্ধারের কাজ শুরু

মৌলভীবাজার প্রতিনিধি
২৯ জুন ২০১৯, ১৩:৫০আপডেট : ২৯ জুন ২০১৯, ১৩:৫০

খালে পড়ে থাকা বগির উদ্ধার কাজ চলছে

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল রেলক্রসিংয়ের অদূরে সেতু ভেঙে খাদে পড়ে যাওয়া ‘উপবন এক্সপ্রেস’র  বগিগুলো উদ্ধারের কাজ চলছে। শনিবার সকাল ৭টা থেকে বগিগুলো উদ্ধারের কাজ শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। সিলেট রেলওয়ের স্টেশনের মাস্টার মো. আফছার উদ্দীন এ কথা জানান।

উদ্ধার কাজের জন্য ট্রেন চলাচল বাধাগ্রস্ত হচ্ছে উল্লেখ করে তিনি বলেন,‘উদ্ধারকারী রিলিফ ট্রেন শনিবার সকাল থেকে ব্রিজের নিচে পড়া থাকা দুটি বগিসহ মোট ৫টি বগি উদ্ধারের কাজ শুরু করেছে। আশা করি দুপুর দেড়টার মধ্য সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।’

অন্যদিকে দুর্ঘটনাস্থল বড়ছড়ার ব্রিজ দিয়ে পাহাড়ি ঢল নামে। কিন্তু নাব্য হ্রাসের কারণে ছড়ার পানি নিষ্কাশন বাধাগ্রস্ত হয়। এদিকে দুর্ঘটনার পর দুটি বগি ব্রিজের নিচে পড়ে থাকায় পানি আটকে যাওয়ায় ট্রেন চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। এ কারণে রেল বিভাগ কোনও ঘোষণা ছাড়াই সকাল থেকে বগিগুলো উদ্ধারকাজ শুরু করেছে। 

উল্লেখ্য মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় সেতু ভেঙে আন্তঃনগর ‘উপবন এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি খালে পড়ে গেছে। সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে রবিবার (২৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বরমচাল রেলক্রসিং এলাকার অদূরে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় পাঁচ জন নিহত ও প্রায় দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ