প্রবাসীর স্ত্রীকে খুনের অভিযোগ কলেজছাত্রের বিরুদ্ধে

হবিগঞ্জ প্রতিনিধি
০২ জুলাই ২০১৯, ০৬:০৭আপডেট : ০২ জুলাই ২০১৯, ১৭:১৭

হবিগঞ্জ

হবিগঞ্জের চুনারুঘাটে প্রবাসী মো. রিপন মিয়ার স্ত্রী হুছনা বেগম (২৮) খুন হয়েছেন। স্থানীয় কলেজছাত্র মো. সাইফুর রহমানের (২২) ছুরিকাঘাতে তিনি নিহত হন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (১ জুলাই) বিকালে চুনারুঘাট পৌর এলাকার পশ্চিম বড়াইল গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সাইফুরকে আটক করা হয়েছে।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজমিরুজ্জামান জানান, সোমবার বিকালে বড়াইল গ্রামের কুয়েত প্রবাসী রিপন মিয়ার স্ত্রী হুছনা বেগমের সঙ্গে একই বাড়ির ছুরত আলীর স্ত্রী খদেজা বানুর কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছুরত আলীর বড় ছেলে সাইফুর ধারালো ছুরি দিয়ে হুছনা বেগমকে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় চুনারুঘাট হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, খবরটি তাৎক্ষণিক এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা সাইফুরকে মারধর করে থানায় সোপর্দ করেন। ময়নাতদন্তের জন্য লাশ হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
বিএনপি শুধু গণভোটকে অস্বীকার নয়, তাদের ৩১ দফা অঙ্গীকারও মানছে না: আখতার হোসেন
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু