সিলেটে আট হাজার ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০০আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৯, ১৮:০৫

গ্রেফতারের পর দুই মাদক ব্যবসায়ীকে র্যােবের গাড়িতে তোলা হচ্ছে (ছবি– প্রতিনিধি)

সিলেটের জকিগঞ্জ থেকে সাত হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। বৃহস্পতিবার দিনগত রাতে তাদের গ্রেফতার করা হয় এবং আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার দুইজন হলো– জকিগঞ্জের জামডর গ্রামের মো. আকতার আলীর ছেলে আলী আহমেদ (৩০) ও মনতৈল গ্রামের মৃত রফিক আলীর ছেলে আব্দুস সালাম (৫৪)।

র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান জানান, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে তার নেতৃত্বে র‍্যাবের একটি দল জকিগঞ্জে বুরহানপুর গ্রাম থেকে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। পরে আজ শুক্রবার মাদক মামলায় আদালতে হাজির করা হলে বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠায় পুলিশ।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম