পদত্যাগ করছেন মেয়র আরিফসহ কেন্দ্রীয় নেতারা!

সিলেট প্রতিনিধি
০২ নভেম্বর ২০১৯, ১৩:০৯আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৬:৩৯

আরিফুল হক চৌধুরী সিলেট জেলা ও মহানগর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর বিএনপির মধ্যে চরম অসন্তোষ দেখা দিয়েছে। নবগঠিত কমিটিতে যুবদলের সাবেক নেতাদের মূল্যায়ন না করায় কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছেন সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা এমএ হক, তাহসীনা রুশদীর লুনা, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাকসহ কয়েক নেতা।

শনিবার (২ নভেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে কেন্দ্রীয় পদ থেকে অব্যাহতি চেয়ে লিখিত আবেদন করবেন তারা। পদত্যাগের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য শুক্রবার (১ নভেম্বর) রাতে জরুরি সভা করেন সিলেটের নেতারা।

মেয়র আরিফ বলেন, ‘রাজপথে যারা আন্দোলন সংগ্রাম করেছেন, তাদের জেলা ও মহানগর যুবদলের কমিটিতে মূল্যায়ন করা হয়নি। এই কমিটি লন্ডন থেকে দেওয়া হয়েছে। এমনকি যারা দলের পক্ষে আন্দোলন করে নির্যাতিত হয়েছেন, তাদেরও মূল্যায়ন করা হয়নি। যার কারণেই আমরা কেন্দ্রীয় পদ থেকে পদত্যাগ চেয়ে একটি লিখিত আবেদন করবো।’

কারা পদত্যাগ করছেন জানতে চাইলে তিনি বলেন, ‘প্রায় ৮-১০ জন কেন্দ্রীয় নেতা পদত্যাগ করবেন। পদত্যাগ করলেও আমরা বিএনপির সঙ্গে থাকবো।’

কেন্দ্রীয় বিএনপির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী বলেন, ‘দলকে লন্ডন থেকে নিয়ন্ত্রণ করে বেকায়দায় ফেলা হচ্ছে। যুবদলের যে কমিটি করা হয়েছে, তাতে পুরনো কেউ নেই। নতুনদের নেতৃত্বে দেওয়া হয়েছে। যারা দলের জন্য আন্দোলন করতে গিয়ে নির্যাতিত হয়েছেন, কারাভোগ করেছেন, তাদের মূল্যায়ন না করেই যারা আন্দোলনে না থেকে পালিয়ে ছিলেন, তাদের দিয়ে কমিটি করা হয়েছে। যারা বঞ্চিত হয়েছেন, তারা আমাদের কাছে প্রতিকার চেয়েছে। আমরা সমাধান দিতে পারিনি বলেই পদত্যাগ করতে যাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘আমরা পদত্যাগ করার পর পরবর্তীতে বিএনপি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতারাও গণপদত্যাগ করবেন।’

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার (১ নভেম্বর) যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নীরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু সিলেট জেলা ও মহানগর শাখার কমিটি ঘোষণা করেন। ঘোষিত কমিটিতে জেলার আহ্বায়ক করা হয় কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিদ্দিকুর রহমান পাপলুকে ও মহানগর যুবদলের আহ্বায়ক করা হয় নজিবুর রহমান নজিবকে। এছাড়া জেলা শাখার ২৯ সদস্য ও মহানগর শাখায় যুবদলের ২৭ জনকে সদস্য করে কমিটি ঘোষণা করা হয়।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী