টিসিবির পেঁয়াজ কিনতে মৌলভীবাজারে ভিড়

মৌলভীবাজার প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৯, ২১:১৮আপডেট : ২১ নভেম্বর ২০১৯, ২১:২০

টিসিবির পেঁয়াজ কিনতে ভিড় মৌলভীবাজার জেলা শহরে কেজি ৪৫ টাকা দরে টিসিবির পেঁয়াজ বিক্রি হচ্ছে। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুর থেকে দুটি ট্রাকে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। জেলা প্রশাসক অফিস প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক বেগম নাজিয়া শিরিন।

শহরের কোর্ট রোড এলাকায় পেঁয়াজ নিয়ে টিসিবির ট্রাক আসা মাত্র ক্রেতাদের ভিড় জমে যায়। কম দামে পেঁয়াজ পেয়ে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কেনেন ক্রেতারা।

মৌলভীবাজার শহরের টিসিবির পরিবেশক তাজ এন্টারপ্রাইজের মোস্তফা মিয়া  জানান, সরবরাহ যতদিন থাকবে শুক্রবার ছাড়া সপ্তাহে ছয় দিন পেঁয়াজ বিক্রি করা হবে। শহরের কোর্ট রোডের শহীদ মিনার সংলগ্ন ও কোর্ট এলাকায় দুটি ট্রাকে মোট ২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হয়েছে। প্রতি ক্রেতার কাছে ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হচ্ছে।

টিসিবির মৌলভীবাজারের শেরপুর আঞ্চলিক কার্যালয়ের পরিচালক মো. ইসমাঈল মজুমদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মৌলভীবাজারে আব্দুল খালেক এন্টারপ্রাইজ ও তাজ এন্টারপ্রাইজ ডিলারের মাধ্যমে পেঁয়াজ বিক্রি শুরু হয়েছে। আপাতত সপ্তাহে দুই দিন পেঁয়াজ বিক্রি হবে। কারণ এখন পেঁয়াজ কম।৩-৪ দিন পর নতুন পেঁয়াজ এলে সপ্তাহে ৬ দিন বিক্রি করা হবে।’

জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে পেঁয়াজ কেনেন সুমন দেব ও রিপন মিয়া। তারা জানান,পেঁয়াজ তেমন ভালো না। তারপরও ৪৫ টাকা কেজি দরে পেয়ে আমরা খুশি।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম