দালাল শাহিনের শাস্তি চান সেই হোসনা

মোহাম্মদ নূর উদ্দিন, হবিগঞ্জ
২৮ নভেম্বর ২০১৯, ১৮:১৬আপডেট : ২৮ নভেম্বর ২০১৯, ১৯:১১

হোসনা আক্তার
দালাল শাহিনের শাস্তি দাবি করেছেন সৌদি আরবে নির্যাতিত হবিগঞ্জের হোসনা আক্তার (২৪)। বাড়িতে ফিরে তিনি এই দাবি জানান। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) তিনি ফেরত আসায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে।

হোসনা আক্তারের বাড়ি হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে।

সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে হোসনা বলেন, ‘দালাল শাহিনের বিরুদ্ধে মামলা দায়ের করবো। আমি তার শাস্তি চাই। আমাকে সৌদি আরবে প্রতিনিয়ত মারধর করা হতো। নিয়মিত খাবার দেওয়া হতো না। বাসার গৃহকর্ত্রী অনেক নির্যাতন করেছে, যা ভাষায় প্রকাশ করা যাবে না। দালাল শাহিন লোভ দেখিয়ে ৭০ হাজার টাকার বিনিময়ে আমাকে সৌদি আরবে পাঠিয়েছে।’

হোসনা জানান, দালাল শাহিনের বাড়ি আজমিরীগঞ্জ উপজেলা শহরের কামড়াপুরে।

এখন পরিবার-পরিজন নিয়ে বাস করতে পারবেন উল্লেখ করে হোসনা আক্তার জানান, গৃহকর্মীর কাজ নিয়ে ২০ দিন আগে ‘আরব ওয়ার্ল্ড ডিস্টিভিউশন’ নামে একটি এজেন্সির মাধ্যমে সৌদি আরব যান। সেখানে গৃহকর্তার নির্যাতন সহ্য করতে না পেরে প্রথমে স্বামী শফিউল্লাকে ভিডিও বার্তা পাঠান। তার স্বামী ‘আরব ওয়ার্ল্ড ডিস্টিভিউশন’ এজেন্সিতে গিয়ে এসব কথা জানালে এজেন্সির সংশ্লিষ্টরা তার কাছে ১ লাখ টাকা দাবি করে হোসনা সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন। স্ত্রীকে বাঁচানোর জন্য ওই ভিডিও স্বামী তার এক ভাইয়ের মাধ্যমে ফেসবুকে পোস্ট করেন। এরপর দেশ-বিদেশে সমালোচনার ঝড় ওঠে। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় বুধবার (২৭ নভেম্বর) রাত সোয়া ১১টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৪ ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এয়ারপোর্ট থেকে প্রবাসীকল্যাণ ডেস্ক গাড়ির ব্যবস্থা করে দেয়। সেই গাড়িতে তিনি হবিগঞ্জে আসেন।

/এনআই/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি